নোয়াখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
268

নোয়াখালি জেলা প্রতিনিধি:

নোয়াখালীতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত প্রধান সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আরমানের সভাপতিত্বে ও আবুল হাসনাত আদনানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মিথুন ভট্ট, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন, জেলা যুবলীগের আহবায়ক বাবু ইমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু, এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবায়েত রহমান আরাফাত, তৌহিদুল ইসলাম রাতুল, শামুছুল হুদা বাপ্পি, তোফাজ্জল হোসেন রনি, আমিন উল্যাহ ফাহাদ, অন্তর প্রমুখ। এর আগে অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়।


নোয়াখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here