ইসলাম দেশ ও মানবতার মুক্তির জন্য ইসলামী শিক্ষার নেই কোন বিকল্পঃ-মাওলানা আব্দুর রহিম।

0
476

মোঃ রায়হান হোসেন, দশমিনা (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি:

আজ ৪ জানুয়ারি ২০২৩ রোজ বুধবার সকাল ১০ ঘটিকে চরহোসনাবাদ মাদানীনগর জামিলা খাতুন কারিমিয়া কে.জি. ও হাফিজি মাদ্রাসার সবক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। উক্ত মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আলহাজ্ব মকবুল আহাম্মেদ আকন এর সভাপতি তে ও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রুহুল আমিন রুহানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের, বাউফল ও দশমিনা গলাচিপা উপজেলা সংরক্ষিত মহিলা সদস্য কামরুন নাহার জেসমিন।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম তিনি বলেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড সকল শিক্ষাঙ্গন থেকে ভিন্ন। এখানে ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার মাধ্যমে একটি ছাত্রকে মানসমান সম্পন্ন করে গড়ে তোলা হয়। ইসলামে দেশ ও মনবতার মুক্তির জন্য ইসলামী শিক্ষা ছাড়া আর কোন বিকল্প পথ নেই। উক্ত মাদ্রাসা বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা ১৭ জন অংশগ্রহণ করে। ২জন GPA5 পেয়ে ১০০% পাশ করেন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন নলখলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির হোসেন, আবু সায়েম, ও ছাত্র ছাত্রীদের অবিভাবকগন।আরো উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার শিক্ষক বৃন্দ।


ইসলাম দেশ ও মানবতার মুক্তির জন্য ইসলামী শিক্ষার নেই কোন বিকল্পঃ-মাওলানা আব্দুর রহিম।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here