মাদারীপুরে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
243

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার(৪ জানুয়ারি) সকালে মাদারীপুর সরকারি কলেজ গেট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা দেয়ার পাশাপাশি দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগসহ বিভিন্ন ওয়ার্ডের প্রায় দেড় হাজার নেতা ও কর্মীরা অংশগ্রহণ করে।

শোভাযাত্রাটি কলেজ গেট এলাকা থেকে শুরু করে শহরের শকুনী লেক প্রদক্ষিণ করে স্বাধীনতা অঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খান,মাদারীপুর জেলা ছাত্রলীগের তানভীর মাহামুদ আবির, সাংগঠনিক সম্পাদক পিয়াস শিকদার, সজীব সরদার, সমাজসেবা সম্পাদক সোহান মাহামুদ, ছাত্রী বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম তানিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি নোবেল বেপারী,পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথির খান সামস মাদারীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন দে ও অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাবে দেশ ও জাতির কল্যানে। দেশের দুর্দিনে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় গণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যৎতেও থাকবে।


মাদারীপুরে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here