বড়লেখায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন এস এম জাকির

0
145

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল কেন্দ্রীয় ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এস জাকির হোসাইন।

মঙ্গল বার (১৭ জানুয়ারি) বিকালে মৌলভীবাজার জেলায় বড়লেখা উপজেলার পি সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন নিজ উদ্যোগে ৫ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করনে।

এসময় উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আছকির আলী,বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন,বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ চৌধুরী,বড়লেখা পৌর সভার প্যানেল মেয়র কমিশনার রেহান পারভেজ রিপন, জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ রাজি, বেলাল আহমদ ও তানিম আহমদ প্রমূখ।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে এস এম জাকির বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

তিনি বলেন,পর্যায়ক্রমে উপজেলার সকল শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার চেষ্টা করবো। এদিকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


বড়লেখায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন এস এম জাকির

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here