
মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতিরিক্ত গতিতে বাইক চালিয়ে কন্ট্রোল হারিয়ে সড়ক দুঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম সেলিম হোসেন (২৬)। সে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উওর তিলাই এলাকার বেলাল হোসেনের পুত্র।
মঙ্গলবার (১৭জানুয়ারি ) বিকেল ৪.৩০ মিনিটের দিকে উপজেলার পাগলারহাট বাজারে ইউ টার্ন নিতে মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনাটি ঘটে।
ওই বাজারের স্থানীয় সূত্রে জানা যায় অতিরিক্ত গতিতে বাইক চালানোর সময় মোর ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে ছিটকে পরে গুরুতর আহত হয়। অবস্থার অবনতি দেখে স্থানীয় লোকজন তাকে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে চেকআপ করার পর মৃত বলে ঘোষণা করেন। উক্ত বিষয়ে শিলখুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে ফোন করা হলে তিনি জানান আমি খবর পেয়ে ঘটনা স্থলে যাই, মেডিকেলে দেখতে যাই এবং কর্তব্যরত ডাক্তার সকল চেক আপের পর তাকে মৃত বলে ঘোষণা করে
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার পুলিশ উপ পরিদর্শক সুভাস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।













