বড়লেখা পাবলিকেশন সোসাইটির আয়োজনে প্রবাসী উপদেষ্টাবৃন্দের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান

0
96

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সাহিত্য ও সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির প্রবাসী উপদেষ্টাবৃন্দ বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে শনিবার (২১ জানুয়ারি) বড়লেখা জিম্মি রেস্টুরেন্ট হলরুমে আবু কাশেমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী পরিষদের ভাইস চেয়ারম্যান শিক্ষক পারভেজ আহমেদ।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহতাব আল মামুনের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান আকতার হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাবেক পৌরসভার মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, ৬ নং বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, বড়লেখা সরকারি কলেজের অধ্যাপক নিয়াজ উদ্দীন,সংগঠনের উপদেষ্টা সামছুল ইসলাম পুতুল, কামরুজ্জামান আজাদ,আব্দুল আজিজ, আলীম উদ্দিন,ইউ পি সদস্য হিফজুর রহমান, আব্দুস শহীদ খাঁন, সুফিয়ান আহমেদ, আব্দুল জলিল প্রমূখ।

এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সংগঠনের সকল প্রর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।


বড়লেখা পাবলিকেশন সোসাইটির আয়োজনে প্রবাসী উপদেষ্টাবৃন্দের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here