ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ডাঃ নাসির উদ্দিন এমপি

0
79

সম্রাট টিপু সুলতান,বিশেষ প্রতিনিধি ঝিকরগাছা যশোর

যশোরের ঝিকরগাছায় পেন ফাউন্ডেশেনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন।

আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন সমাজ উন্নয়ন ও শৃংখলা বজায় রাখার জন্য সকল শ্রেণির মানুষকে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের সমাজের একটা অংশ। তাদেরকেও শিক্ষা গ্রহণ করে সুনাগরিক হিসেবে তৈরী করতে হবে। আর সেই কাজটি করে চলেছে পেন ফাউন্ডেশন। যার বাস্তব প্রমাণ স্বপ্নলোকের পাঠশালা। সত্যিই এটার সাথে যারা সংযুক্ত রয়েছেন তারা সবাই প্রশংসার দাবীদার। সংসদ সদস্যের নিজ উদ্যোগে রবিবার(২২ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার সময় পৌরসদরের মোবারকপুর কলেজপাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার ২য় ক্যাম্পাস’র ৮০জন শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের বিস্কুট, ড্রাই কেক ও নতুন পুরাতন শিক্ষার্থীর ১২০জন অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বিশিষ্ট সমাজসেবক নাসিমুল হাবিব শিপার, উপকারভোগী নুর জাহান, পেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ বাবু স্বপন কুমার ঘোষ, পেন ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আলফ্রেড মন্ডল, সহকারী শিক্ষক রত্ন ইসলাম, বিথী খাতুন, স্বেচ্ছোসেবক চম্পা নওরীন, তুষার সহ আরো অনেকে।

ঝিকরগাছায় মানবাধিকার তদন্ত ফাউন্ডেশনের পরিচিতি সভা ও কার্ড বিতরণ যশোরের ঝিকরগাছা উপজেলা মানবাধিকার তদন্ত ফাউন্ডেশনের আয়োজনে পরিচিতি সভা ও সদস্য কার্ড বিতরণ করা হয়েছে। ঝিকরগাছা পৌর সদরের কৃর্তিপুর গ্রামের জেডিও সংগঠনের অফিস কার্যালয়ে অনুষ্ঠানে উপজেলা মানবাধিকার তদন্ত ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, থানার এসআই(নিঃ) মেজবাহ উদ্দিন, পৌরসভার কাউন্সিলর একরামুল হক খোকন, মোছাঃ জেসমিন সুলতানা, ঝিকরগাছা প্রেসক্লাবের সদস্য এমআর মাসুদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, সংবাদকর্মী শাহ জামাল শিশির, উপজেলা মানবাধিকার তদন্ত ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন, সহ সভাপতি ইব্রাহীম হোসেন, মানিক উদ্দিন খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক এনামুল হক মৃধা, আশিকুল ইসলাম, তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল্লাহিল কাফি, অর্থ বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন, প্রচার সম্পাদক জিএম নাসির উদ্দীন, ক্রিড়া বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান বিপ্লব, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ সাইফুদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন সুলতানা, ধর্ম বিষয়ক সম্পাদক হারুণ অর রশিদ, কার্যকারী সদস্য উজ্জ্বল হোসেন গাজী, মুরাদ হোসেন, আরিজুল গাজী, এমদাদুল হক, আলমগীর হোসেন, সুমন হোসেন, রাজু হোসেন, শফিকুল ইসলাম, কামরুজ্জামান রিপন, শাহিন আলম।


ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ডাঃ নাসির উদ্দিন এমপি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here