বড়লেখায় তালিমপুরে ইয়াকুবিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে হাফিজ সায়েম আহমদ কে পাগড়ি প্রদান।

0
95

শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার

তোমাদের মধ্যে ঔ ব্যক্তি উত্তম, যে নিজে ক্বোরআন শিখে এবং অপরকে তা শেখায় (আল হাদিস)

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর বাহারপুর ইয়াকুবিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা ছাত্র হাফিজ সায়েম আহমদ পবিত্র ক্বোরআন এর ৩০ পারা মুখস্থ করায় তাকে মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ি প্রদান করা হয়েছে।

এ-উপলক্ষ্যে (৫ – ফেব্রুয়ারি) রবিবার প্রতিবছরের ন্যায় এই বৎসরেও তালিমপুর বাহারপুর ইয়াকুবিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে ২ ব্যাপি ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, উক্ত সম্মেলনে মাওঃ শিহাব উদ্দিন চৌধুরী নিজ হাতে হাফিজ সায়েম আহমদ এর ম্যাথায় পাগড়ি প্রদান করেছেন।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের আব্দুল মালিক এর ৪র্থ পুত্র হাফিজ সায়েম আহমদ। ২০০৪ সালের ৫ ডিসেম্বর হাফিজ সায়েম আহমদ জন্মগ্রহণ করে। হাফিজ সায়েম আহমদ পাগড়ি পাওয়ায় তাঁর পরিবার এবং আত্নীয় স্বজনের মুখে ফুটেছে আনন্দে তৃপ্তি।

হাফিজ সায়েম আহমদ এর বড় ভাই সাদিকুর রহমান গণমাধ্যম কে বলেন, সল্প সময়ের মধ্যে আমার ভাই ক্বোরআন এর হাফিজ হয়েছে, সে জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। এবং তাঁর পাশাপাশি মাদ্রাসার সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং হাফিজ সায়েম আহমদ এর জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।


বড়লেখায় তালিমপুরে ইয়াকুবিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে হাফিজ সায়েম আহমদ কে পাগড়ি প্রদান।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here