Home আইন-আদালত পুলিশ নিয়োগে প্রতারনার অভিযোগে দুইজন গ্রেফতার

পুলিশ নিয়োগে প্রতারনার অভিযোগে দুইজন গ্রেফতার

পুলিশ নিয়োগে প্রতারনার অভিযোগে দুইজন গ্রেফতার

মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে পুলিশে কনস্টেবল পদে নিয়োগে প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরের দিকে শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে ইউনুস আলী বেপারী ও রিপন হাওলাদার নামে দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। আটক ইউনুস (৫৮) সদর উপজেলার ব্রাহ্মনদি গ্রামের মৃত আবুল বেপারীর ছেলে ও রিপন (৩৫) একই উপজেলার হোগলপাতিয়া এলাকার মৃত জালাল হাওলাদারের ছেলে।

রোববার সকালে পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, সারা দেশে চলছে বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের যাছাইবাছাই। এরই অংশ হিসেবে শনিবার সকাল থেকে মাদারীপুর পুলিশ লাইনস্ মাঠে জড়ো হয় ১১৭৬ জন চাকুরী প্রত্যাশী। যার মধ্যে ১০৯৬ জন পুরুষ, আর ৮০ জন নারী প্রার্থী। এই সুযোগকে কাজে লাগায় দালালচক্র। বেশ কয়েকজন প্রত্যাশীকে চাকুরী দেয়ার আশ্বাস দেন তারা। চুক্তি হয় ৪ লাখ টাকা করে একেক জনকে পুলিশে চাকুরী দিবেন দালালরা। ডাসার উপজেলার বালিগ্রামের সাকিব আকন নামে এক চাকুরী প্রত্যাশী অগ্রিম ২০ হাজার দেয়, পরে গোয়েন্দা পুলিশের নজরদারিতে ধরা পড়ে প্রতারনার বিষয়টি। শনিবার দুপুরের দিকে শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে ইউনুস আলী বেপারী ও রিপন হাওলাদার নামে দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। আটক দুইজনসহ অজ্ঞাত আরো ৪ জনের বিরুদ্ধে এরইমধ্যে সদর মডেল থানায় মামলা করে গোয়েন্দা পুলিশের এসআই মো. রায়হান সিদ্দিকী শামীম। বাকিদের ধরতে চলছে অভিযান। ঘটনাস্থল থেকে ৫ হাজার টাকা জব্দ করে পুলিশ।

প্রসঙ্গত, এই নিয়োগে জেলার পুলিশ সুপার মাসুদ আলমকে প্রধান করে ৫ সদস্যদের নিয়োগ কমিটি গঠন করে পুলিশ হেডকোয়ার্টারস। আগামী ২৭ ফেব্রুয়ারি ভাইভা শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষানা দিবেন তারা। সেখানে ৩৮ পুরুষ ও ৭ জন নারী সদস্য নিয়োগ দেয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুজ্জামান ফকিরসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।


পুলিশ নিয়োগে প্রতারনার অভিযোগে দুইজন গ্রেফতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here