বিলুপ্ত হস্তশিল্প জাগরনের গ্রাম শায়েস্তাগঞ্জ এর মদন পুর।

0
98

মোঃ জসিম উদ্দিন খান,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

“তোমার হাতপাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে”

যান্ত্রিক জীবনে দু:সহ গরমের মাঝে হাত পাখার ব্যাবহার অতি প্রাচীন। যা আজ বিলুপ্তির পথে। এই প্রাচীন পদ্ধতির কাজকে বাচিয়ে রেখেছে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম মদন পুরের ৫০ টি ঘরের বাসিন্দারা।

সামনে গরমের সময় থাকায় গ্রামের পুরুষ,মহিলা সহ ছোট বড় সবাই পাখা বানানোর এই কাজে ব্যাস্ত। আসছে গরমে মৌসুমে বিদ্যুতের লোডশেডিং এ মানুষ যখন অতিষ্ঠ তখনই এই হাত পাখার ব্যাবহার বেড়ে যাবে। মদনপুরের প্রতিটি ঘরে ঘরে হাতপাখা বানানোতে ব্যাস্ত কারিগররা। বাসে, ট্রেনে, বাসায়,দোকানে সর্বত্রই গরমে হাত থেকে একটু ঠান্ডা হাওয়া পেতে এর ব্যাবহার হবে। আর্থিক অনুদান পেলে এই মৃত শিল্পটি আবারো পুনর্জীবিত হবে বলে মত প্রকাশ করেছেন কারীগররা।সরকারি ও বেসরকারি ভাবে অর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান করছি।


বিলুপ্ত হস্তশিল্প জাগরনের গ্রাম শায়েস্তাগঞ্জ এর মদন পুর।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here