জনস্বাস্থ্য ইনস্টিটিউটের নতুন পরিচালক ডা. নাসির উদ্দিন

0
60

অনলাইন ডেস্ক

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের নতুন পরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকস্যাস ডিজিজেসের (বিআটিআইডি) পরিচালক ডা. মো. নাসির উদ্দিনকে প্রতিষ্ঠানটির পরিচালক করা হয়েছে।

বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


জনস্বাস্থ্য ইনস্টিটিউটের নতুন পরিচালক ডা. নাসির উদ্দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here