মুরাদগঞ্জ মাদ্রাসা কর্তৃক প্রবাসী সংবর্ধনা প্রদান

0
183

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী দারুসসুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসার উদ্যোগে প্রবাসীদের প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) মাদ্রাসা মিলায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার সাবেক মুহতামিম মাওঃ আব্দুল মজিদ শাহ রহ.( বাঘার হুজুরের) সাহেবজাদা ও মাদ্রাসার আবনা আল এহসান একাডেমী ইউকের প্রিন্সিপাল যুক্তরাজ্য প্রবাসী মুফতি শাহ হিফজুল করিম মাসুক কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান এর সভাপতিত্বে ও শিক্ষাসচিব মাওলানা আবু ইউসুফ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জামিয়ার প্রবীণ মুহাদ্দিস মাওলানা ক্বারি মোস্তাফা কামাল।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার ফাজিল হাফিজ মাওলানা কবির আহমদ,মাদ্রাসার আবনা মাওলানা শাহ ছালাহ উদ্দিন, হাফিজ শাহ আদনান ও মাওলানা হোসাইন আহমদ সহ আরো অনেকে ।


মুরাদগঞ্জ মাদ্রাসা কর্তৃক প্রবাসী সংবর্ধনা প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here