চুয়াডাঙ্গায় সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় কারাদণ্ড

0
62

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

নারী সহকর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সচিব কাজী শরিফুল ইসলামকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের আাদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত কাজী শরিফুল ইসলাম বর্তমানে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত আছেন। বুধবার বিকালে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস বলেন, ২০১৬ সালের ১২ জুলাই চুয়াডাঙ্গা পৌরসভার একজন নারী তার কক্ষে কাজ করছিলেন। এ সময় সচিব কাজী শরিফুল ইসলাম তাকে একা পেয়ে জাপটে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে অন্য সহকর্মীরা ওই নারীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। পরে ১ আগস্ট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পিপি জানান, রাষ্ট্রপক্ষ থেকে ১২ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক শাস্তির এই রায় ঘোষণা করেন।


চুয়াডাঙ্গায় সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় কারাদণ্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here