
আব্দুল কাদির,গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি:
গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি মাদরাসার সাবেক শিক্ষক, জয়নগর নিবাসী মাওলানা আব্দুল কাদির দীর্ঘদিনে ধরে কিডনি ও লিভার সহ অনেক জটিল রোগে ভোগছেন।চিকিৎসার জন্য নিজের যা অর্থসম্পদ ছিল সব শেষ করে এখন থাকার ভিটেমাটি ছাড়া আর কোনো সম্পদ নেই।

তার পরিবারের তিনিই একমাত্র উপার্জন কারী হওয়াতে নিজ এবং নিজের পরিবারকে নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়।তিনি দেশের ভিতরে অনেক ডাক্তার দেখিয়েছেন এবং এখনও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বর্তমানে আর্থিক সংকটের কারণে চিকিৎসার ব্যয় চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা।তিনি সকল জনপ্রতিনিধি,প্রবাসী সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রতি আকুল আবেদনের মাধ্যমে আর্থিক সাহায্য-সহযোগিতা কামনা করেন।
সকলের আন্তরিক সহযোগিতা পেলে তিনি আবারও সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করতে চান।তিনি বিশ্বাস করেন আল্লাহর হুকুম ও সকলের সহযোগিতা পেলে সুস্থ হয়ে উঠবেন।
বিকাশঃমাওলানা আব্দুল কাদির-01767-666734













