
মোঃ পারভেজ সরকার সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পূর্ব আটঘরিয়া উত্তর পাড়া স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে মাটি ক্ষয়রোধ ও বজ্রপাত নিয়ন্ত্রণ কল্পে, রাস্তার পাশ দিয়ে দীর্ঘ ৫ কিলোমিটার এলাকায় তাল বীজ রোপন কাজের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত তাল বীজ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বর্তমানে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব ফিরোজ উদ্দিন খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ক্লাবের সভাপতি- তাজ উদ্দিন, অত্র ক্লাবের উপদেষ্টা প্রভাষক ফরিদুল ইসলাম। গন্য মান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নং ধানগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেম্বার জনাব মকবুল হোসেন সহ আরো অনেকে।













