
উদয় চন্দ্র রায়,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রতিবন্ধী কার্ডের প্রলোভন দেখিয়ে গৃহবধূর সাথে রাতের কুকর্মে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের ভুয়া সহকারী সচিব বুলবুলের নামে।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের শাহাপাড়া নামক স্থানে নাসিরুলের স্ত্রীর সাথে এমন কাম-লীলায় মেতে ওঠে বুলবুল ।
এলাকাবাসী জানায়, বুলবুল নাসিরুলের বাড়িতে দীর্ঘদিন যাবত যাওয়া আসা করে এবং ঘটনার দিন শুক্রবার রাতের আধারে আমারা এলাকাবাসী তাকে হাতেনাতে ধরি । সে ঘরের মধ্যে বিবস্ত্র অবস্থায় ছিলো।
তাকে ধরলে আমাদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায় এবং বলে যায় এ বিষয়ে আপনারা আমার কিছু করতে পারবেন না। চেয়ারম্যানকে ঘটনাস্থল থেকে মুটোফোনে জানালে বলেন এর বিচার হবে কিন্তু এখন পযর্ন্ত তিনি কোন পদক্ষেপ নেন নি। এলাকাবাসী আরো বলেন, এমন অশ্লীল কুকর্মের ফলে এলাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেইসাথে যুবসমাজ ধ্বংস হচ্ছে।
ভুক্তভোগীর স্বামী নাসিরুল বলেন, বুলবুল কেরানি আমাকে একটা প্রতিবন্ধী কার্ড করে দিতে চাইছে, তাই সে আমার বাড়িতে কারনে অকারণেই আসেন। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না, বসুনিয়ার হাটে ছিলাম।
যানা যায় ঐ এলাকায় বুলবুল (বুলবুল কেরানি) নামে পরিচিত । সে ইউনিয়ন পরিষদে বর্তমানে কোনো দাপ্তরিক চাকুরী না করলেও চেয়ারম্যানের একতিয়ারে সহকারী সচিবের দায়িত্ব পালন করে আসছে।
ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান কে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন বুলবুল সোনাহার ইউনিয়ন পরিষদের কোন দাপ্তরিক দায়িত্বে নাই। আর শাহাপাড়ায় রাতের আধারে বুলবুলের ধরা পরার বিষয়টি কেউ আমাকে জানায়নি।













