লালমনিরহাটে মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ত্রি -বার্ষিক সম্মেলন – ২০২৩

0
79

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

স্বাধীনতা,সংগ্রাম আর ঐতিহ্যের পতাকাবাহী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। উন্নয়নের মহাসড়কে যখন বাংলাদেশ ঠিক সেই সময়ে জাতীর জনকের তনয়া, মানবতার অগ্রদূত, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখা। দলীয় কোন্দল আর ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী ও গতিশীল করার জন্য জেলা আওয়ামীলীগ নজর দিয়েছে ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড গুলোর সম্মেলনের দিকে।

ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিটের জাঁকজম ভাবে জেলার নেতাদের উপস্থিতিতে কোন বিশৃঙ্খল ছাড়াই সুষ্ঠু ভাবে সাংগঠনিক নিয়ম মেনে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ ই মার্চ লালমনিরহাট সদর উপজেলার অন্তর্গত মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ৭, ৮ ও ৯ নং ওতয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মো: মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ, লালমনিরহাট ও চেয়ারম্যান, জেলা পরিষদ লালঃ প্রধান বক্তা ছিলেন এডভোকেট সফুরা বেগম রুমী (সাবেক এমপি) ও কার্যকারী সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট মো: নজরুল ইসলাম রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এবং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষায়ক সম্পাদক অধ্যক্ষ সরোয়ার আলম,জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক, সাবেক ছাত্রনেতা মো: গোলাম সরোয়ার বকুল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: বিপ্লব পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপ – প্রচার ও প্রকশনা বিষয়ক সম্পাদক মো: আলহাজ্ব মেহেদী হাসান, এছাড়াও উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগন।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ডা: আহসানুল হাবিব। সভাপতিত্ব করেন মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: তাহমিদুল হাসান বিপ্লব। উক্ত সম্মেলনে জেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে সুন্দর কমিটি ঘোষনা করা হয়। জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ দৈনিক একুশে নিউজ কে জানায় সম্মেলন চলমান থাকবে।


লালমনিরহাটে মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ত্রি -বার্ষিক সম্মেলন – ২০২৩

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here