
মোঃ শাহানশাহ সোহান,তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পুলিশ সুপার পঞ্চগড় মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ তেঁতুলিয়া মডেল থানা সাহেবের তত্ত্বাবধানে তেঁতুলিয়া মডেল থানার এসআই/আঃ লতিফ সঙ্গীয় ফোর্স কনস্টবল মোস্তাফিজ ও ইমরান সহ রাজধানীর শাহআলী থানা ও নাটোরের গুরুদাসপুর থানা এলাকায় ৩৬ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে করে ক্লুলেস একটি মামলার আসামি আলামিন ওরফে রাজ ও রবিউল ইসলামকে গ্রেফতার করে।
প্রকাশ্য যে, ১৯-১০ ২০২২ তারিখে তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারের মরিচ ব্যবসায়ি মজনু মিয়ার ২৩ লক্ষ টাকার মরিচ ভর্তি কাভার্ড ভ্যান নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করে। ভ্যানটি গন্তব্যে পৌছার আগেই একটি প্রতারক চক্র পূর্ব-পরিকল্পনামতো ট্রাকের মালামাল আত্মসাৎ করে।
এই ঘটনায় ২ জন আসামী ইতোপূর্বে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীরা ঘটনার কথা স্বীকার করেছে।













