নরসিংদীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

0
148

নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ৫২তম মহান স্বাধীনতা দিবস। রবিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

সকাল ৮টায় মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া জেলার সকল উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।


নরসিংদীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here