অস্বচ্ছল ও তৃণমুল মহিলাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন এমপি শাওন

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা

ভোলার লালমোহন ও তজুমদ্দিনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ, অস্বচ্ছল ও তৃণমুল মহিলাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। রোববার সকালে দুই উপজেলার বিভিন্ন স্থানে তিনি ইফতার সামগ্রী বিতরণ করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই হাজার ইফতার প্যাকেট সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সমাচার পত্রিকার প্রকাশক ও নাওয়াল গ্রুপের চেয়ারম্যান এমপি মহোদয়ের সহধর্মিনী মিসেস ফারজানা চৌধুরী রত্না, লালমোহন পৌর মহিলা লীগ সভানেত্রী সালমা জাহান বুলু ও সাধারন সম্পাদক পারভীন বেগম, যুব মহিলা লীগ সভানেত্রী পারভীন আক্তার ও সাধারন সম্পাদক ইয়াছমিন বেগম উপষ্থিত ছিলেন।


অস্বচ্ছল ও তৃণমুল মহিলাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন এমপি শাওন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here