তেঁতুলিয়ায় বালতির জলে ডুবে শিশুর মৃত্যু

0
70

মো: শাহানশাহ সোহান,তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্লাস্টিক বালতির পানিতে ডুবে কাউসার(২)নামে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহতের শিশুর পিতা নাম মো; হুমায়ন আলী তিনি প্রারামানিক পাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (৩১ মার্চ) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া শালবাহান ইউনিয়নের মহুরি প্রারামানিক পাড়াগ্রামে এ ঘটনাটি । জানা যায়, শিশুটির বাড়িতে খেলা করার সময়ে প্লাস্টিকের বালতির পানিতে পড়ে যায়।

সেখান থেকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেঁতুলিয়া শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম হাসপাতালে ছুটে যান। এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


তেঁতুলিয়ায় বালতির জলে ডুবে শিশুর মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here