সাতক্ষীরা কালিগঞ্জে “হেল্পিং হ্যান্ড ফর রিলিফ ডেভেলপমেন্ট”এর উদ্যোগে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ।

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জের ৭ নং তারালী ইউনিয়নের কালিগঞ্জ বাস টার্মিনালে পূর্ব পাশে (৩১ মার্চ শুক্রবার)সকাল ১১টায় “হেল্পিং হ্যান্ড ফর রিলিফ ডেভেলপমেন্ট এর উদ্যোগে অসহায় দুস্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। হেল্পিং হ্যান্ড ফর রিলিফ ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় মাওঃ আব্দুল ওয়াহাব ছিদ্দিকীর সভাপতিত্বেে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা হেল্পিং হ্যান্ড ফর রিলিফ ডেভেলপমেন্ট এর কো-অডিনেটর মোঃ ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ডেভেলপমেন্টের পরিচালকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী সহ স্হানীয় লোকজন।

সংস্হার স্থানীয় নেতৃবৃন্দের তদারকিতে স্বেচ্ছাসেবকরা এ সকল খাদ্য সামগ্রী অসহায় মানুষের মাঝে হস্তান্তর করেন।খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাউল,ডাউল,তৈল, চোলা,মুড়ি,খেজুর,চিড়া,চিনি সহ অন্যন্য খাদ্য সামগ্রী। সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন হেল্পিং হ্যান্ড ফর রিলিফ ডেভেলপমেন্ট এর কো- আডিনেটর ও সাবেক ছাত্রনেতা মোঃ ওমর ফারুক বলেন- রমজান মাস রহমত,বরকত ও মাগফিরাতের মাস। নৈতিক প্রশিক্ষণ আত্মশুদ্ধি আত্ম গঠন ও কোরআন নাজিলের সাথে সাথে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার মাস ও মাহে রমজান। তাই আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যই ঈমান ও এহতেছাব সহকারে রমজান পালন করতে হবে। সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়ার চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের সিয়াম সাধনার মাস পালন করতে হবে।


সাতক্ষীরা কালিগঞ্জে “হেল্পিং হ্যান্ড ফর রিলিফ ডেভেলপমেন্ট”এর উদ্যোগে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here