সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলায় কম দামে টিসিবির নিত্যপণ্য বিক্রি

0
59

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

আজ রবিবার (৩রা এপ্রিল) সকাল দশটা থেকে শুরু করে দুপুর দুইটা পর্যন্ত টিসিবির পণ্য দেওয়া হয়। নির্ধারিত স্থানে আসতে শুরু করে নিম্ন আয়ের মানুষ। সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনতে পেরে খুশি তারা।

টিসিসির বিক্রয় পয়েন্টে নিম্ন আয়ের মানুষের ভিড়। একটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য মিলছে। প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার পর্যন্ত সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি, এবং ৬০ টাকা কেজি দরে ১ কেজি ছোলা কিনছেন ভোক্তারা।

সাতক্ষীরা কালিগঞ্জের ১২ নং মৌতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন ১২ নম্বর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ ফেরদাউস মোড়ল। আরো উপস্থিত ছিলেন অত্র পরিষদের সদস্য সদস্যাবৃন্দ।

বাজারের চেয়ে কম টাকায় নিত্যপণ্য কিনতে পেরে ভোক্তারা স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন, আমরা এগুলো ন্যায্যমূল্য পেয়েছি। দাম বাজারদর থেকে অনেক কম।


সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলায় কম দামে টিসিবির নিত্যপণ্য বিক্রি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here