
মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া
কুষ্টিয়া কুমারখালী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাউল প্রদান করা হয়েছে।
আজ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ১৮২ জন চাহিদা ভিত্তিক উপকার ভূগীদের মাঝে ২ মাসের চাউল ১ বস্তায় ৩০ কেজি করে মোট ২ বস্তায় ৬০ কেজি চাউল প্রদান করা হয়।
এর আগে ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান সভাপতিত্বে ট্যাগ অফিসার আব্দুর রশিদ মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সমাজ কর্মী মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু সাঈদ, ইউপি সদস্য রিপন আলী , সচিব রেজাউল ইসলাম, লুৎফর রহমান মাষ্টার সহ ইউপি সদস্য ও মহিলা সদস্য বৃন্দ আরো উপস্থিত ছিলো যদুবয়রা ইউনিয়ন পরিষদের গরীব দুখিনী জনগন।













