সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন

0
83

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের উদ্ধগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্ণীতির প্রতিবাদে এবং কেন্দ্রীয় বিএনপির পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩ টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে কালিগঞ্জ মহিলা কলেজের সামনে উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়েদ ইফতেখার আলী। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি নেতা এ্যাডঃ আশেক ইলাহী মুন্না, কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী সাঁপুই, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here