

শাহরিয়ান আহমেদ শাকিল বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় অনলাইন রিপোর্টার্স ক্লাবের আয়োজনে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৯ ঘটিকায় পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহমীদ ইশাদ রিপনের পরিচালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ পারভেজ, সহ-সভাপতি ফয়সাল মাহমুদ ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম শুভসহ আরোও অন্যান্য সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
এসময় সভার শুরুতেই অনলাইন রিপোর্টার্স ক্লাবের কার্যকরি কমিটির সদস্য মার্জানুল ইসলাম মার্জানের পিতা হাজি মো. নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাবের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরবর্তীতে উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে রিপোর্টার্স ক্লাবের অগ্রগতি ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আরোও সচেষ্ট ভূমিকা পালন করাসহ বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।










