হবিগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মিন্টু মিয়া (৩০) নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রবিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের পঞ্চাশ গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। এতে সহায়তা করে চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


হবিগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here