

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলার লক্ষিগন্জ ইউনিয়নে লক্ষিগন্জ বাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৩১ অক্টোবর সন্ধ্যায় লক্ষিগন্জ বাজারে নৌকার দলীয় কার্যালয়ে উপস্থিতিত নেতা কর্মিদের উদ্দেশ্যে নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওমীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় বলেন ১১ নভেম্বর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী মোঃ আজহারুল হক তুহিন এর পক্ষে উপস্থিত নেতাকর্মীদের ঐক্য বদ্ধভাবে কাজ করে প্রচারনা চালিয়ে থাকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রশান্ত কমার রায় আরো নৌকার বিরুদ্ধে ব্যাপক বিএনপি, জামাতসহ দলের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই দিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে। কেউ দলের বাইরে কাজ করলে থাকে বহিষ্কার করা হবে। নৌকার গন জুয়ারে বিএনপি ভয় পেয়ে গেছে তাই তারা আমাদের মধ্যে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে। নেত্রকোণা জেলার ৮৬ টি ইউনিয়নে নৌকাকে বিজয়ী করে আমরা প্রধান মন্ত্রীকে উপহার দিতে হবে।
এ সময় নেত্রকোণা সদর উপজেলার আওমীলীগের সভাপতি এস.এম. বজলুল কাদের শাহজাহানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করার একটি চিঠি ২৯ -১০-২০২১ তারিখে জেলা আওমীলীগের জরুরি সভায় সদর উপজেলার সভাপতির বিরুদ্ধে আনিত অভিযোগ এনে সভার সর্বসম্মতি ক্রমে উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা আওমীলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু এমপির স্বাক্ষরিত চিঠি উপস্থাপন করা হয়।
এ সময় নৌকার প্রার্থী আজহারুল হক তুহিন উপস্থিত ছিলেন এবং বলেন, সকলের কাছে দোয়া চাই ও নৌকা মার্কায় ভোট চাই।










