

শাহরিয়ান আহমেদ শাকিল বড়লেখা প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫ নং দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার মনোনীত প্রার্থি নাহিদ আহমেদ বাবলু সোমবার (০১ নভেম্বর) বিকেল সাড়ে ৩ ঘটিকার সময়ে বড়লেখা উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্হিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমেদ, বড়লেখা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর। বড়লেখা পৌর- মেয়র আবু ইমাম মোঃ কামরান চৌধুরী, ৫ নং দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, পংকু মাস্টার সহ উপস্হিত ছিলেন আওয়ামীলিগ,ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ।
এসময় তিনি আগামী ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধরণ ও দেশ – বিদেশের সুধী – শুভাঙ্খী এবং সহ কর্মীদের নিকট দোয়া কামনা করেছেন।










