
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
লালমনিরহাটের তিস্তা ব্যারাজে নৌকা ডুবে কোরবান আলী (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
রোববার (২৩ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা উপজেলার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ভাটিতে এ ঘটনা ঘটে।তিনি উপজেলার সানিয়াজান এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, তিস্তা নদীর ডান তীরে থাকা নাতনীদের বাড়ি নিয়ে আসতে ছোট একটি নৌকায় ডান তীরে যান বৃদ্ধা কোরবান আলী। ডান তীর থেকে নাতনি ও আরও কয়েকজনসহ ডিঙি নৌকায় করে বাম তীরে ফিরছেলেন তিনি। মাঝ নদীতে পৌঁছালে বৈরী আবহাওয়ায় বাতাসে নৌকাটি ডুবে যায়।
এ সময় দেখতে পেয়ে অন্যান্য নৌকা নিয়ে গিয়ে নাতনি সহ অন্যদের উদ্ধার করলেও বৃদ্ধ কোরবান আলী স্রোতে ভেসে যায়। খবর পেয়ে প্রথমে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেয়। পরে একটি ডুবরি দল এসে উদ্ধার অভিযান চালু করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃদ্ধ কোরবান আলীর সন্ধান মেলাতে পারেনি।
হাতীবান্ধা ফায়ার সাভির্সের ইনচার্জ নিরমল কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।










