আদিতমারী থানার বিশেষ অভিযানে জুয়ার আসর হতে জুয়ার সরঞ্জামাদিসহ ০৬ জন গ্রেফতার

শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ ০৬ (ছয়) জন জুয়াড়ি গ্রেফতার ও প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা আদায়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে অদ্য ৬ মে ২০২৩ ইং আদিতমারী থানাধীন ১নং দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী মৌজাস্থ মোঃ মিজানুর রহমান, পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- দীঘলটারী, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট এর বসত বাড়ী হইতে জুয়া খেলা অবস্থায় খেলার সরঞ্জামাদিসহ ৬ জন জুয়ারিদেরকে আটক করা হয়। আটককৃত জুয়ারি ১। মোঃ আলম মিয়া (৩০), পিতা- মোঃ আব্দুল আউয়াল, ২। মোঃ মিজানুর রহমান (২৯), পিতা- মৃত শহিদুল ইসলাম, ৩। মোঃ শহিদুল ইসলাম সাইদুল (৪৫), পিতা- মৃত আনছার আলী, ৪। মোঃ মোজাম্মেল হক (৫১), পিতা- মৃত মনছুর আলী, ৫। মোঃ মমিনুর ইসলাম (৩৫), পিতা- মৃত নুরুল হক, ৬। মোঃ একরামুল হক (৩৫), পিতা- মোঃ আফতার আলী, সর্ব সাং- দীঘলটারী ৫নং ওয়ার্ড, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট।

পরবর্তীতে উক্ত জুয়াড়িকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে জনাব, রওজাতুন জান্নাত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাট জুয়ারিদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন। গ্রেফতারকৃত জুয়ারীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককারী অফিসার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এসআই/হামিদুল ইসলাম, এএসআই/জোবায়ের হোসেন, এএসআই/আইয়ুব আলী, এএসআই/ফারুক ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্স, আদিতমারী থানা, লালমনিরহাট।


আদিতমারী থানার বিশেষ অভিযানে জুয়ার আসর হতে জুয়ার সরঞ্জামাদিসহ ০৬ জন গ্রেফতার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles