দুমকিতে এলএইচসিবি’র পরিচালকের অপসারন দাবিতে কর্মবিরতি

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

“হেলেন কে খেদাও এলএইচসিবি বাচাও”স্লোগানকে সামনে রেখে দুমকির লুথারন হেলথ কেয়ার বাংলাদেশ (এলএইচসিবির) অবৈধ চেয়ারম্যান ও স্ব-ঘোষিত নির্বাহী পরিচালক হেলেন রেমার অপসরণ,ষ্টাফদের বিরুদ্ধে সকল প্রকার অন্যায় মামলা, হামলা, হয়রানি, অবিচার তথা বিনা কারণে জোরপূর্বক চাকুরী থেকে বাদ দেয়ার প্রতিবাদ ও ৫ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছে কর্মচারীরা। গত ২৪ এপ্রিল থেকে তারা এ কর্মবিরতি পালন করে আসছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

অন্য দাবি গুলো হল ৫১ জন কর্মচারীর বন্ধ থাকা ১১ মাসের বেতন ও বোনাস দ্রুত প্রদান করা, হিসাব রক্ষক কর্মকর্তা রেখা কস্তা ও আইসিটি কর্মকর্তা রাজীব শর্মার অপসারণ, এলএইচসিবির গঠনতন্ত্র ও এনজিও বুরোর আদেশ বাস্তবায়ন, মিথ্যা মামলা প্রত্যাহার করা প্রমুখ। এ বিষয়ে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও বোর্ড চেয়ারম্যান হেলেন রেমা বলেন, আমাকে সহ অন্য দুজনকে অপসরণের দাবি সহ অন্যান্য দাবির কোনো যুক্তি নাই এ দাবি অযৌক্তিক। আমাকে দায়িত্ব দিয়েছে আমেরিকার দাতা সংস্হা। আমরা খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যালঘু বিধায় তারা এ দাবী করছে। বেতনের বিষয়ে বলেন এনজিও বুরো থেকে টাকা সার্ভ করতে পারলেই তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।#


দুমকিতে এলএইচসিবি’র পরিচালকের অপসারন দাবিতে কর্মবিরতি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles