সাতক্ষীরায় আমের বাম্পার ফলন

0
254

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

আমের গুণগত মান বজায় রেখে নিরাপদ আম বাজারজাত করণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেধে দেয়া নির্ধারিত সময় অনুযায়ী গতকাল থেকে শুরু হয়েছে গাছ থেকে আম সংগ্রহের আনুষ্ঠানিকতা। যদিও আবহাওয়া আর মাটির গুণাগুণের কারণে দেশের অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগেভাগেই পাকে। তবে আম চাষিরা বলছেন, এবছর আম সংগ্রহের সময় নির্ধারণে কিছুটা বিলম্বিত হওয়া জেলার বাইরে থেকে আমের ব্যাপারি না আসায় আমের দাম কম, ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা করছে তারা। তবে জেলা প্রশাসন বলছে অসাধু ব্যবসায়ীরা যাতে অধিক লাভের আশায় অপরিক্ব আম রাসায়নিক দ্রব্য মিশিয়ে আগেভাগে বাজারে বিক্রয় না করতে পারে সেজন্য আমের জাতভেদে গাছ থেকে আম সংগ্রহের দিন নির্ধারণ করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহ এগিয়ে ১২ মে এর পরিবর্তে ৫ মে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখিসহ স্থানীয় জাতের আম সংগ্রহের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আর দিন অপরিবর্তিত রেখে ২৫ মে হিমসাগর, ল্যাংড়া ১ জুন এবং আম্রপালি আম সংগ্রহের দিন নির্ধারণ করা হয়েছে ১৫ জুন। আবহাওয়া আর মাটির গুণাগুণের কারণে সাতক্ষীরার আম আগেভাগে পাকলেও এবছর আম সংগ্রহের দিন নির্ধারণে বিলম্বিত হওয়ায় আম বেচা বিক্রি ও জেলার বাইরে থেকে আসা আমের বেপারি সংকট নিয়ে দুশ্চিন্তায় সাতক্ষীরার আম ব্যবসায়ীরা। এদিকে আম চাষিরা বলছে মৌসুম শুরুর পূর্বে বাজারে আম ওঠায় সাতক্ষীরার আমের চাহিদাও একটু বেশি। তবে জেলা প্রশাসন কর্তৃক ক্যালেন্ডার অনুযায়ী ২৫ মের পরে হিমসাগরসহ অন্যান্য আম সংগ্রহ করলে বাজারে সাতক্ষীরা আমের চাহিদা কমবে অন্য দিকে বৈরী আবহাওয়া আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখছেন সাতক্ষীরার আম চাষিরা। সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু জানান, এ বছর সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হলেও আমের ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কায় চাষিরা। তাই লোকশান এড়াতে আম সংগ্রহের দিন এগিয়ে নিয়ে আসার অনুরোধ তাদের। সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম উদ্দিন জানান, আম উৎপাদন লক্ষমাত্র ছাড়িয়ে আমের বাম্পার ফলন হয়েছে এবং সাতক্ষীরার আম বিদেশে রপ্তানির ক্ষেত্রে এবছর ২০০ মেট্রিকটন লক্ষ্যমাত্রা নির্ধরণ করা হয়েছে।


সাতক্ষীরায় আমের বাম্পার ফলন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here