দেবহাটায় বিশ্ব মা দিবসে রত্নগর্ভা মাদেরকে চেক বিতরণ

0
133

এ বি সিদ্দিক,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় ১৪ মে রবিবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উক্ত দিবসে আলোচনা সভা ও রত্নগর্ভা মাদেরকে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পৰ্শ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, দেবহাটা রিপোটার্স ক্লাবের সহ সভাপতি আক্তার হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সভাপতি তার বক্তব্যে বলেন তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, ২০৪১ সালের মধ্যে শিক্ষিত জাতি দিব। তিনি বলেন, “মা” ছোট্ট একটা শব্দ, কিন্তু এর পরিধি বিশাল। একজন সন্তানের কাছে “মা” শব্দ টা কতটা মধুর তা শুধু একজন সন্তান ও মা,ই জানে। একজন মা ক্ষমতা নয়, মমতায় তার সন্তানকে আগলিয়ে রাখে মা।


দেবহাটায় বিশ্ব মা দিবসে রত্নগর্ভা মাদেরকে চেক বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here