দেবহাটা রিপোর্টার্স ক্লাবে বিদায়ী ওসি ও নবাগত ওসিকে সংবর্ধনা প্রদান

0
100

এ বি সিদ্দিক,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দেবহাটা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ ও নবাগত অফিসার ইনচার্জ বাবুল আক্তারকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। রবিবার ১৪ মে, ২৩ ইং সকাল ১১টায় রিপোর্টার্স ক্লাবের অফিসে উক্ত সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান। এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ ও নবাগত অফিসার ইনচার্জ বাবুল আক্তার। মোহনা টিভি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিনিধি আর.কে.বাপ্পার সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত দুজন পুলিশ কর্মকর্তাদের উঞ্চ এই সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, আকতার হোসেন ডাবলু, মেহেদী হাসান কাজল, রফিকুল ইসলাম, কে.এম রেজাউল করিম, রুহুল আমিন মোড়ল, আমিরুল ইসলাম, মজনুর রহমান, সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, মহিউদ্দিন লাল্টু, শহিদুল ইসলাম, তারেক মনোয়ার, হিরন কুমার মন্ডল, এ বি সিদ্দিক , তাসকিন আহমেদ শাওন প্রমুখ। বিদায়ী ওসি শেখ ওবায়দুল্লাহ ও নবাগত ওসি বাবুল আক্তার তাদের বক্তব্যে সাংবাদিক, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে এক সূত্রগুলো গাথা উল্লেখ করে বলেন, একটি এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলার উন্নতিসহ সর্বক্ষেত্রে একসাথে কাজ করার আহবান জানান।

অতিথিবৃন্দ সাংবাদিকদের সমাজের প্রতিচ্ছবি উল্লেখ করে দেশের উন্নয়নে সহযোগীতা কামনা করেন। বিদায়ী ওসি তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা উল্লেখ করে এই এলাকার মানুষের সাথে আত্মার সম্পর্ক হয়ে গেছে বলে আবেগ্লাপ্পুত হয়ে পড়েন। এছাড়া নবাগত ওসি দেবহাটার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় উল্লেখ করে বলেন, সাধারন মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনে পুলিশ সর্বদা কাজ করবে বলে জানান। শেষে বিদায়ী ওসি শেখ ওবায়দুল্লাহ ও নবাগত ওসি বাবুল আক্তারকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


দেবহাটা রিপোর্টার্স ক্লাবে বিদায়ী ওসি ও নবাগত ওসিকে সংবর্ধনা প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here