প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

0
89

তারেক রহমান প্রিন্স,স্টাফ রিপোর্টার বাউফল পটুয়াখালী

রাজশাহীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশব্যাপী বিক্ষোভ মিছিলের আহ্বান করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ‌। তারই অংশ হিসাবে বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২২ মে) সকাল ১১.৩০ ঘটিকার সময় বিক্ষোভ মিছিলটি বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম ফিরোজ এমপি এর নেতৃত্বে বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউফল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পরিসরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দাতা আবু সাঈদ চাঁদ কে অবিলম্বে গ্রেফতারপূর্বক কঠিন শাস্তির আওতায় আনার দাবী জানান এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রী কে নিয়ে কেউ যেন কোন প্রকার কটুক্তি করার দৃষ্টতা দেখাতে না পারে এ ব্যাপারে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।


প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here