পটুয়াখালীতে জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ৩২ তম জন্মদিন পালিত।

0
67

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশনায় সাহসী ও দৃঢ়তার সাথে দীর্ঘ ৩১ বছর মোঃ শাখাওয়াত হোসেন স্যারের সম্পাদনায় ও প্রকাশনায় সুদীর্ঘ পথ পারি দিয়ে আসছে । এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় পটুয়াখালীতে পালন করা হয় দৈনিক নবচেতনা পত্রিকার ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঢাকা থেকে প্রকাশিত সরকারি তালিকা ভুক্ত দেশের ১৭তম জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩০ মে সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদকের দাপ্তরিক কার্যালয় কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে পটুয়াখালী জেলা প্রতিনিধি কাজী মামুনের সভাপতিত্বে ৩১ বছর বর্ষপূর্তি ও ৩২ তম জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবে’র সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্স ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের পটুয়াখালী জেলা শাখা’র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জুয়েল ও সহ সভাপতি মোঃ মতিউর রহমান তালুকদার।

এ সময় অন্যানদের উপস্থিত ছিলেন,দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সিনিয়র স্টাফ কোয়ার্টার দিপংকর সাহা সম্বু, পটুয়াখালী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও আনন্দ টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি মো নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আল-আমিনসহ পটুয়াখালী রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যগন।

উল্লেখ্য জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি কাজী মামুন পটুয়াখালী রিপোর্টার্স ক্লাব এর যুগ্ন সাধারণ সম্পাদক পদে আছেন।


পটুয়াখালীতে জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ৩২ তম জন্মদিন পালিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here