আমেরিকায় বাফেলোতে বড়লেখা পঞ্চায়েত কমিটি গঠন সম্পন্ন

0
88

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বাফেলোতে বসবাসরত প্রবাসী বড়লেখার উপজেলা বাসির সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন ‘বড়লেখা পঞ্চায়েত কমিটির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (২১ মে) সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা ইন্জিনিয়ার কমর উদ্দিনের বাসভবনে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় বড়লেখাবাসীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিনত হয়।

উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে তোফায়েল আহমেদকে সভাপতি, মোহাম্মদ আবুল হাসনাত সাহেদকে সাধারণ সম্পাদক ও ডাঃ নোমান হোসাইনকে কোষাধক্ষ্য করে, ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এই সময় সাবেক সভাপতি ইন্জিনিয়ার কমর উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয় l

কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এ পঞ্চায়েত কমিটি বাফেলোয় বসবাসকারী বড়লেখাবাসীদের মাঝে সূম্পর্কের সেতুবন্ধন তৈরি করবে। এবং পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বড়লেখাবাসীদের মাঝে যোগাযোগেও এ কমিটি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ ।


আমেরিকায় বাফেলোতে বড়লেখা পঞ্চায়েত কমিটি গঠন সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here