শার্শা সীমান্তে স্বর্ণের বারসহ দুই শীর্ষ পাচারকারী আটক

0
43

স্টাফ রিপোর্টার যশোর

ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের রুদ্রুপুর থেকে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ দুই শীর্ষ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার দুপুরে ২১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দেব হালদার (৪২) ও একই এলাকার সাইদুল ইসলাম (২৩)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, সীমান্তে পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে রুদ্রপুর গ্রামের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২ এর পাশ দিয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।আটক দুইজন এলাকার শীর্ষ স্বর্ণ, অস্ত্র ও মাদক পাচারকারী বলে জানান অধিনায়ক।


শার্শা সীমান্তে স্বর্ণের বারসহ দুই শীর্ষ পাচারকারী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here