সাতক্ষীরা কালীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

0
96

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ১৫ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ বালক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় সকালে ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দল বনাম ৪ নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা বারটি ইউপির চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এই ছাড়া আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সংস্থা সাধারণ সম্পাদক ও রেফারি শেখ ইকবালার বাবলু ও অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আশেক মেহেদী প্রমূখ। সকালে উদ্বোধনী খেলায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ কে হারিয়ে কুশুলিয়া ইউনিয়ন পরিষদ জয়লাভ করে দ্বিতীয় খেলায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদ কে হারিয়ে মৌতলা ইউনিয়ন পরিষদ জয়লাভ করে তৃতীয় খেলায় তারালি ইউনিয়ন পরিষদ কে হারিয়ে নলতা ইউনিয়ন পরিষদ জয় লাভ করে চতুর্থ খেলায় চাম্পাফুল ইউনিয়ন পরিষদ কে হারিয়ে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ জয় লাভ করে।

বিকালের পর্বে ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদ কে হারিয়ে কৃষ্ণনগর ইউনিয়ন জয় লাভ করে। খেলাটির ধারা বর্ণনায় ছিলেন এম আর মোস্তাক, মিজানুর রহমান ও সুকুমার দাশ বাচ্চু। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা আগামী শনিবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে।


সাতক্ষীরা কালীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here