বাউফলে প্রয়াত ইউএনও’র স্মরণে স্মরণ-সভা

0
61

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফলে সদ্য প্রয়াত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিনের স্মরণে স্মরণ-সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৫ জুন (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ-সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্ব মহলে গ্রহণযোগ্য একজন আলোকিত মানুষ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিনের প্রস্থানে বাউফলের সর্ব স্তরের জনসাধারণ শোকাহত। স্মরণ-সভায় মোঃ আল আমিনের স্মৃতিচারণ করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনার্থে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বায়েজিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিসু, অফিসার ইনচার্জ (ওসি) বাউফল থানা আরিচুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, প্রেসক্লাব বাউফলের সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেলসহ সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ছাত্র-ছাত্রী ও সুধীজন।

উল্লেখ্য, গত ১১ জুন ভারতে ট্রেনিং অবস্থায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন মৃত্যুবরণ করেন।


বাউফলে প্রয়াত ইউএনও’র স্মরণে স্মরণ-সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here