নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ২ মাদক কারবারি আটক

0
77

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২ মাদক কারবারি কে ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে, নড়াইল জেলা ডিবি পুলিশ। অভিযুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রেতারা হলেন লোহাগড়া উপজেলার রাজুপুর গ্ৰামের তাজুল ইসলাম (কুটি)র ছেলে তামিম (১৮) কাশিপুর  ইউনিয়নের, কাশিপুর গ্ৰামের আক্তার হোসেনের ছেলে হাবিবুর রহমান (নূর) (১৮) গোপিনাথপুর গ্ৰামের লেলিন এর ছেলে লিমন (২২) (পলাতক) অভিযুক্তদের ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্ৰামের জননী সার্জিক্যাল ক্লিনিকের দক্ষীন পাশে ইটের সলিং এর উপর থেকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদকের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে এবং তাদের কাছে থেকে (৭৫) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ সহ তাদের কে আটক করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায় এরা দীর্ঘ দিন ধরে মাদক কারবারি করে আসছে এবং এলাকার যুব সমাজ কে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং জেলা ডিবি পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।


নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ২ মাদক কারবারি আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here