আদিতমারী থানার বিশেষ অভিযানে ৩ জন মাদক সেবী আটক

0
185

শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে সোমবার (১৯- জুন)২০২৩ খ্রিঃ আদিতমারী থানাধীন ৩নং কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী দোলাপাড়ায় মাদক সেবনরত অবস্থায় মাদক (গাঁজা) ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০৩ (তিন) জন মাদক সেবীকে আটক করা হয়। আটককৃত মাদক সেবীরা হলেন ১। মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা- মৃত আঃ হামিদ, সাং- বড় কমলাবাড়ী (দোলাপাড়া), ২। মোঃ হাসান আলী(২০), পিতা- মৃত আবুল কাশেম, সাং- বড় কমলাবাড়ী (শংকরটারী), ৩ মোঃ হামিদুল ইসলাম, পিতা- আঃ কাদের, সাং- ছোট কমলাবাড়ী, সকলের থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট।

উক্ত মাদক সেবীদেরকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব রওজাতুন জান্নাত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাট মহোদয় উক্ত মাদক সেবীদের প্রত্যেককে ০২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা দণ্ড প্রদান করেন। আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককারী অফিসার এসআই/ কমল কিশোর, এসআই/হামিদুল ইসলাম, এএসআই/রেজোয়ানুল হক, এএসআই/ তপন কুমার রায় সহ সঙ্গীয় অফিসার ফোর্স, আদিতমারী থানা, লালমনিরহাট।


আদিতমারী থানার বিশেষ অভিযানে ৩ জন মাদক সেবী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here