“শহীদ নাজমুল চত্বরের আনুষ্ঠানিক উদ্ভোধন।”

মো: শাহজামাল,ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

শেরপুর জেলার ঝিনাইগাতী রোড এর রাস্তার মোড়ে “শহীদ নাজমুল চত্বর” নামে চত্বরটির শুভ উদ্বোধন করা হয়।

শেরপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব সাহেলা আক্তার স্যার বিকাল ৫:৩০ ঘটিকায় “শহীদ নাজমুল চত্বর” এর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব নাহিদ নেওয়াজ মহোদয়, জনাব মুকতাদিরুল আহমেদ স্যার, অতি:জেলা প্রশাসক (সার্বিক), সহকারী কমিশনার (ভূমি), অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম হিরু, জনাব মোখলেছুর রহমান আকন্দ, জনাব শামসুল আলম সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ নাজমুল আহসানের পরিবারের সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ।

শহীদ নাজমুল চত্বরটি সাজানো হয়েছে স্মৃতি ফলক, ছায়াদানকারী মাশরুম, বসার বেঞ্চ, ছাতা সহ মিনি ওয়াকওয়ের মাধ্যমে।

মহান মুক্তিযুদ্ধে কাটাখালি ব্রিজের ইতিহাস এবং বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসানের অবদান সংক্ষেপে স্মৃতি ফলকে উপস্থাপন করা হয়েছে। যা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের সঠিক ইতিহাস জানতে সহায়ক হবে।


“শহীদ নাজমুল চত্বরের আনুষ্ঠানিক উদ্ভোধন।”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles