মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

0
63

বিশেষ প্রতিনিধি মাদারীপুর

মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে আবদুল্লাহ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত আবদুল্লাহ ওই ইউনিয়নের চরগজারিয়া গ্রামের রশিদ ভুইট্টার ছেলে। তিনি এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার হাজী বাছের মৌলবী উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শিবচর- মাদারীপুর আঞ্চলিক সড়কের উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর ফার্মগেট এলাকায় দুর্ঘটনায় আহত হন। আহতাবস্থায় উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যার সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, আবদুল্লাহ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। এ বিষয়ে পরিবার থেকে কোন অভিযোগ আসেনি।


মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here