পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
16

পিরোজপুর‌ জেলা প্রতিনিধি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে পিরোজপুরে সংক্ষিপ্ত পরিসরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টায় পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় একটি সংক্ষিপ্ত র‌্যালি বের করেন দলটির নেতাকর্মীরা। র‌্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

‎জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‎জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পিরোজপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,

‎প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। আগামী দিনেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

‎সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান,জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎দলীয় নেতাকর্মীরা জানান, বৈরী আবহাওয়ার কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত করা হলেও এতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।


পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here