নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

0
68

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৯ জুলাই(রবিবার) সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিলশেডে জুন/২০২৩ খ্রি: মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত বিভিন্ন র‌্যাঙ্ক এর অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্স তাদের সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন। নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন তাদের এসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। অত:পর তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দেন। তিনি কল্যাণ সভায় অবসরজনিত কারণে বিদায়ী পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। এ সময় তিনি কনস্টেবল থেকে এটিএসআই পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ আব্দুস সায়েমকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

কল্যাণ সভায় মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার), নড়াইল, মোঃ আল-আমীন, পুলিশ হাসপাতাল, নড়াইল, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর ও কোর্ট ইন্সপেক্টর, নড়াইল; জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণ সহ পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here