ওমরাহ থেকে দেশে ফিরে দেখা দিলেন মাহি

অনলাইন ডেস্ক:

আজ থেকে চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্মে কাজ করার কথা, দাঁড়ানোর কথা ক্যামেরার সামনে। অথচ শারীরিক অসুস্থতার কথা বলে এই ওয়েব ছায়াছবি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। এ বিষয়ে জানতে মাহির ফোনে একাধিকবার ফোন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ফোন কেটে দিয়েছেন।

১৭ ডিসেম্বরের এক দিন আগে শুটিং ক্যানসেল করে এ অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, ‘শারীরিক অসুস্থতার কারণে ‘কাগজের বউ’ হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে কাগজের বউয়ের জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।

নিজেকে অসুস্থ উপস্থাপন করলেও শুটিংয়ের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। বিজয় দিবসের সন্ধ্যায় স্বামীকে নিয়ে গাড়িতে করে ঘুরতে বেরিয়েছেন।

অনেকেই মনে করছিলেন মাহি বদলে যাবেন। হয়তো আর চলচ্চিত্রেই ফিরবেন না। হয়তো তার সাজ পোশাকের যে পরিবর্তন ঘটেছে, তাতে করে মানসিকভাবে বদলে যাবেন মাহি, পোশাকেও থাকবে ধর্মীয় বিধি। কিন্তু মাহি বিজয় দিবসে স্বামীকে নিয়ে ঘুরতে বেরিয়ে আভাস দিলেন তাতে করে অন্তত মনে করা যেতে পারে তিনি চলচ্চিত্রে ফিরবেন না এমন হতে পারে। তবে না ফেরার আশঙ্কা জানিয়েছিলেন অনেক নির্মাতা।

এ বিষয়ে শুক্রবার দুপুরে মাহিয়া মাহিকে ফোন দেওয়া হলে তিনি ধরেননি। বৃহস্পতিবার রাতের পোস্ট করা ছবিতে ক্যাপশন দিয়েছেন, ‘বিজয়ের সূবর্ণজয়ন্তী।  সবাইকে শুভেচ্ছা।’

মাহিকে সোশ্যাল মিডিয়ায় আগের রূপে দেখতে পেয়ে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নির্মাতা ও প্রযোজকেরাও হাফ ছেড়ে বেঁচেছেন। এখন চাইছেন অন্তত তাদের বাকি কাজগুলো যেন দ্রুত করে দেন নায়িকা।

গত ১০ ডিসেম্বর থেকে শামীম আহমেদ রনীর ‘বুবুজান’ ছবির শুটিং করার কথা ছিল মাহির। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে শুটিং পিছিয়েছেন রনী। নির্মাতা বলেন, ‘মাহিকে নিয়ে আমার ছবির গল্প। তাঁকে ছাড়া শুটিং করা কোনোভাবেই সম্ভব নয়। আমি তাঁর মনের অবস্থা বুঝতে পারছি। কিন্তু আমাকে তো প্রযোজকের দিকেও তাকাতে হবে। দ্রুত শুটিং করতে না পারলে অন্য শিল্পীদের শিডিউল মেলাতে পারব না। মাহির সঙ্গে আগেও কাজ করেছি। তিনি পেশাদার। আশা করছি, শিগগিরই যোগাযোগ করবেন।

গত ২৪ নভেমবর ওমরাহ পালন করতে স্বামী রাকিবকে নিয়ে মক্কায় গিয়েছিলেন মাহি। সেখানে থাকা অবস্থায় সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের সঙ্গে একটি অডিও কথোপথন অনলাইনে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সমালোচনার কবলে পড়েন। মক্কা থেকেই মাহি লাইভে পরিস্থিতি বর্ণনা করে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেন


ওমরাহ থেকে দেশে ফিরে দেখা দিলেন মাহি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here