যশোরের পাট খেত থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

0
76

মোঃ আব্দুল জব্বার,স্টাফ রিপোর্টার ঝিকরগাছা যশোর

যশোর—বেনাপোল মহাসড়কের পাশে নতুনহাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশের একটি পাট ক্ষেত থেকে বুলবুল হোসেন (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে লোকমারফত সংবাদ পেয়ে কোতয়ালি থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে ডিবি, পিবিআই ও র‌্যাবের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় সনাক্তের কাজ করছে। বুলবুল রাজারহাট বাজার এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন। কোতয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম রাজিব জানিয়েছেন, সোমবার বিকেলে স্থানীয় লোকমারফত সংবাদ পেয়ে কলেজের পাশের একটি পাটক্ষেতে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন। সেখানে আশেপাশের উৎসুক জনতা ভিড় করে। কিন্তু তার নাম পরিচয় কেউ জানাতে পারেনি। নিহতের পরনে কালো রং এর প্যান্ট এবং একটি সাদা রং এর শার্ট ছিলো। কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তবে সংবাদ পেয়ে যশোর শহরতলীর রাজারহাট বাজারের মৃত আব্দুর রশিদের ফেলে ফরহাদ সেখানে গিয়ে মরদেহ তার ভাই বুলবুল হোসেনের বলে সনাক্ত করেছেন। তিনি ওই পাট ক্ষেতে গিয়ে লাখ দেখেন। কিন্তু লাশের মুখমন্ডল নষ্ট হয়ে যাওয়ায় চিনতে পারেননি। তবে প্যান্ট ও শার্ট দেখে তার ভাই বলে সনাক্ত করেছেন।

তিনি জানিয়েছে, গত ৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে বকচর করিম পাম্পের সামনে থেকে তার ভাই বুলবুল হোসেন নিখেঁাজ হন। এরপর তিনি বাড়িতে ফেরনেনি। তাকে অনেক স্থানে খেঁাজ করে পাওয়া যায়নি। গত রোববার তিনি থানায় একটি জিডিও করেন। সোমবার বিকেলে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়ে ভাইয়ের মরদেহ সনাক্ত করেন। ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছে, ঘটনাস্থলে ফরহাদ নামে এক যুবক এসে লাশটি তার ভাইয়ের বলে সনাক্ত করেছেন। এখন কি ভাবে কারা তাকে হত্যা করেছে এই বিষয়ে খেঁাজ খবর নেয়া হচ্ছে।


যশোরের পাট খেত থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here