সাতক্ষীরা কালীগঞ্জে বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকের ডাকটিকিট প্রদান

0
185

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে জুলি ও কুরি ডাকটিকিট প্রদান হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে জুলিও কুরি ডাক টিকিট আনুষ্ঠানিকভাবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রদান অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ।


সাতক্ষীরা কালীগঞ্জে বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকের ডাকটিকিট প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here